বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৬, ২০২২ | ৫:০২
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, শুক্রবার দুপুর পৌনে ২টায় রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল সোয়া ৪টায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিকাল সাড়ে ৪টায় সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও তার পরিবাবের নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ ছাড়া পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন।

বিকাল পৌনে ৫টায় বঙ্গবন্ধু ভবনে চা চক্রে অংশ নেবেন রাষ্ট্রপতি। সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার মধুমতি (কালনা) সেতু পরিদর্শনে যাবেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মধুমতি সেতু থেকে মাদারীপুর জেলার শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে তিনি প্রয়াত রাজনীতিবিদ ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও তার নামে প্রতিষ্ঠিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি শিবচর থেকে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, রাষ্ট্রপতির আগমন কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান