ভিসা জটিলতায় সাকিব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২২ | ৭:২৭
Link Copied Successfully!

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলে বুধবার নিউজিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের; কিন্তু ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে ক্রাইস্টচার্চে পৌঁছতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

এ ব্যাপারে বিসিবি জানায়, অধিনায়ক সাকিব আল হাসান ট্রানজিট ভিসাসংক্রান্ত জটিলতার জন্য দুই দিন দেরি হওয়ায় পর বৃহস্পতিবার বিকালে ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেবেন। ৪ অক্টোবর তাহিতি হয়ে নিউজিল্যান্ডে পৌঁছার কথা ছিল সাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে ২ অক্টোবর লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বিসিবি আরও জানায়, মনোনীত এয়ারলাইন্স সমস্যাটির সমাধান করেছে এবং ৪ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে ছেড়ে যাওয়া পরবর্তী ফ্লাইটে নিউজিল্যান্ডে পৌঁছানোর জন্য তাকে নেওয়া হয়েছে।

মূলত ফ্লাইট জটিলতার কারণেই ত্রিদেশীয় সিরিজে অধিনায়কদের নিয়ে আজ অনুষ্ঠিত হয়ে যাওয়া ট্রফি ফটোসেশনে অংশগ্রহণ করতে পারেননি সাকিব।

সাকিবের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান যোগ দেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। বাবর আজম আর কেন উইলিয়ামসের পাশে দাঁড়িয়ে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন সোহান।

বিজ্ঞাপন

সূএ:যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান