আজ থেকে শুরু শেখ রাসেল অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৬:২৪
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আজ ১ অক্টোবর শুরু হচ্ছে ‘শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট-২০২২’ ।

আজ ১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে আজ এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে.এম শহীদুল্ল্যাহ।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি দুই লাখ এবং রানার আপ দলকে ১ লাখ টাকার আর্থিক পুরস্কার দেয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়,সেরা গোল রক্ষক,প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। শুধু তাই নয়, এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

নক-আউট পদ্ধতির প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ৩২টি দল অংশগ্রহণ করছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সচিব ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মদ রতন, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাদিক ইবনে রউফ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পলাশ, জাকির হোসেন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

 

বিজ্ঞাপন

Ni/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের