নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Reporter
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ১২:৩৫
Link Copied Successfully!

ঘরের মাঠে নারী এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে শনিবার উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।

থাইল্যান্ডের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ১১ দশমিক ৪ ওভারেই।

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার শামিমা সুলতানা। মাত্র ৩০ বলে ১০টি চারের সাহায্যে ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নোঙর করান অপর ওপেনার ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা ২৬ ও নিগার ১০ রানে অপরাজিত থাকেন।এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। রুমানাদের বোলিং তোপে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাথাকান চানথামের ব্যাট থেকে আসে ২০ রান।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৩ ওভারে এক মেডেনসহ ৯ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান সোহেলী আখতার, সানজিদার আক্তার ও নাহিদা আক্তার। সালমা খাতুনের শিকার একটি উইকেট।

M/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের