বিপিএলের তিন আসরে সাত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২২ | ২:৩০
Link Copied Successfully!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিনটি আসরের জন্য ৭ দলের মালিকানা মনোনীত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এই ৭ দলের জন্য সাত প্রতিষ্ঠানকে চূড়ান্ত করার পথে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। যেখানে নতুন যুক্ত হয়েছে রংপুর বিভাগ।

বিজ্ঞাপন

বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে।

অর্থাৎ এবার থেকে বিপিএলে অংশ নিচ্ছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম ও কুমিল্লা দল । নির্বাচিত সাত প্রতিষ্ঠানকে মালিকানার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে ডাকা হয়েছে।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিস্তারিত পর্যালোচনা ও মূল্যায়ন শেষে এই সাতটি প্রতিষ্ঠানকে বাছাই করেছে গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞাপন

বরিশালের মালিকানার জন্য মনোনীত হয়েছে ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনা দলের জন্য মাইন্ডট্রি লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।

এবার বেক্সিমকো গ্রুপ ও জেমকন গ্রুপ দল কেনায় আগ্রহ দেখায়নি। শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনাগ্রহ দেখালেও পরে তারা আসে।

আগামী ৫ জানুয়ারি থেকে পরবর্তী বিপিএল শুরুর সম্ভাব্য সময় ঠিক করে রেখেছে বিসিবি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমবারের মতো টানা আসরের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের আসর হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সাতটি ফ্র্যাঞ্চাইজি –

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের