দক্ষিণ বিষ্ণপুর সপ্রাবির পানির মোটর চুরি এলাকাবাসীর সহায়তায় উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২২ | ১০:০৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৫নং দক্ষিণ বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসীর সহায়তায় ঘটনার ৩ দিন পর ২চোরকে সনাক্ত করে চুরি হওয়া মোটরটি উদ্ধার করা হয়।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সালিশ বৈঠকে আটক চোরদেরকে বেত্রাঘাত, জুতোপেটাসহ ১০ হাজার টাকা জরিমানা করে এলাকাবাসী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ননিগোপাল পাল জানান, গত ১৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন পানির মোটরটি চুরি হয়ে যায়। বিষয়টি তিনি বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও স্থানীয় মেম্বার সোহেল খানকে জানান। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি ধনপদ্দি মিজির বাড়ির কালু মিজির পুত্র রাব্বি (১৭) মোটরটি চুরি করেছে। তার সহযোগী ছিলো বরকত উল্লাহ বাড়ির মৃত কাজলের পুত্র সজিব। পরে চোর রাব্বির নানা শাহজাহান মুন্সির ঘর থেকে চুরি যাওয়া মোটরটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি ও স্থানীয় মেম্বার সোহেল খান জানান, আমরা বৃহস্পতিবার বিকেলে সালিশি বৈঠকে বসি। পরে এলাকার লোকজনের উপস্থিতিতে চোরদেরকে বেত্রাঘাত, জুতোপেটা ও ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেরে দেওয়া হয়।

এদিকে বিদ্যালয়ের জমিদাতা রাজ্জাক প্রধানিয়া, এলাকাবাসী রফিকুল ইসলাম, কামরুল ইসলাম,
আঃ হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতোপূর্বে এই এলাকায় অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বে মাদ্রাসার ১৫ কেজি রট এবং একটি বাড়ি থেকে মোবাইল ফোন চুরি হয়েছে। আমাদের ধারণা এই চোরদের দ্ধারাই এসব চুরি হয়েছে।

তারা জানা, এই কিশোর চোরদের পেছনে একটি বড় ধরনের সংঘবদ্ধ চক্র রয়েছে। যারা অন্তরালে থেকে তাদেরকে পরিচালিত করে। এই বিচারের মাধ্যমে তাদের কে বাচিয়ে দেওয়া হয়েছে। এই চোরদের কে প্রশাসনের হাতে তুলে দিলে আসল চক্রটির পরিচয় বেরিয়ে আসতো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন