
বাহরাইন থেকে এসে...
চাঁদপুরে অনলাইনে বিক্রি হচ্ছে ঘাস
ঘাস চাষে কাজ করছেন প্রায় ৪০ জন শ্রমিক -- পপুলার বিডিনিউজ 
চাঁদপুরে পতিত জমি কাজে লাগিয়ে কার্পেট ঘাস আবাদ শুরু করেছেন প্রবাসী যুবক গোলাম রাব্বী। মাত্র ১ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করে ২০২১ সালে শুরু করেন ঘাস আবাদ। বর্তমানে ৫ একর সম্পত্তিতে আবাদ করছেন। কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০জন স্থানীয় শ্রমিকের। অনলাইনে চলছে এই ঘাস বিক্রি কার্যক্রম।
চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকার বাসিন্দা গোলাম রাব্বী ৭ বছর ছিলেন বাহারাইন। সেখানে তিনি এই ধরণের ঘাস আবাদী প্রকল্পে কাজ করেছেন। দেশে এসে ২০২১ সালে শুরু করেন ঘাসের আাবাদ। তিনি শহরেে পুরান বাজার পশ্চিম জাফরাবাদ এলাকায় স্থানীয় লোকদের কাছ থেকে ৪০ শতাংশ পতিত জমি ইজারা নিয়ে কার্পেট ঘাস আবাদ শুরু করেন। পর্যায়ক্রমে আশপাশের আরো জমি ইজারা নেন এবং ঘাসের আবাদ শুরু করেন। বর্তমানে ৫ একর সম্পত্তিতে ঘাসের আবাদ আছে। অনলাইনে দুটি পেজের মাধ্যমে সারাদেশে এই ঘাস বিক্রি করছেন। তার এই উদ্যোগের কারণে স্থানীয় প্রায় ৪০জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। খুব শীগগীরই আরো ১৫ একর সম্পত্তিতে কার্পেট ঘাসের আবাদ শুরু করবেন।
গোলাম রাব্বী বিদেশে কার্পেট ঘাস আবাদের অভিজ্ঞতা নিয়ে দেশে এসে শুরু করেছেন। যার কারণে আমাদের কর্মসংস্থান হয়েছে। আরো বেশী জমিতে আবাদ করলে কর্মসংস্থানও বাড়বে।


বাহারাইনে ৭ বছর কাজ করার সময় পরিকল্পনা করেন দেশে এসে লং কার্পেট ঘাস আবাদ করবেন। শুরু করেছেন। তবে সমস্যা হচ্ছে জমি। সরকারি খাস পতিত জমিগুলো দেয়া হলে আবাদ বাড়ানো যাবে। বড় করে প্রকল্প শুরু করলে আরো বহু লোকের কর্মসংস্থান হবে বলে জানান গোলাম রাব্বী। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

























