কচুয়ায় আশ্রাফপুর নতুন বাজার পরিচালনা কমিটি গঠন

Reporter
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২২ | ৮:০০
Link Copied Successfully!
সভাপতি সৈকত ও সম্পাদক মানিক -- পপুলার বিডিনিউজ

কচুয়া উপজেলার আশ্রাফপুর নতুন বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে আশ্ররাফপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ওই বাজারের ব্যবসায়ী ৬৪ জন ভোটার অধিকার প্রয়োগ করে নতুন কমিটি গঠন করা হয়।

বাজার পরিচালনা কমিটির সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন ।

সভাপতি পদে শামসুদ্দিন সৈকত ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম ২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মানিক হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কাদের ২২ ভোট পান।

বিজ্ঞাপন

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, ১২ নং আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল ।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মাস্টার , বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদপুর জেলা শাখার এজিএম মোঃ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক মৌলভী আলী আকবর মাস্টার, ইউপি সদস্য মাহাবুবুল আলম, হাসিনা বেগমসহ বাজার ব্যবসায়ী, এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজার ব্যবসায়রা জানান,বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাসহ তাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান সেই সাথে ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বাজারের পরিবেশ ঠিক রাখার জন্য উদ্দেশ্যে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব