তিন জুনিয়রের ঝড়ো ব্যাটিং, সংগ্রহ ১৮৩

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২২ | ১০:০৮
Link Copied Successfully!

এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে বাংলাদেশ।

সুপার ফোরে জায়গা করে নিতে হলে এখন শ্রীলংকাকে করতে হবে ১৮৪ রান, অন্যদিকে শ্রীলংকা এই রান করার আগেই তাদের আটকে দিতে হবে বাংলাদেশকে।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মেহেদি হাসান মিরাজ। এরপর শেষ দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেকে হোসেন ঝড় তোলেন। যার ফলে লংকানদের সামনে শক্তিশালী লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সমর্থ হয় টাইগাররা।

বিজ্ঞাপন

মিরাজ ২৬ বলে ৩৮, আফিফ ২২ বলে ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ রান করেন। এর আগে অধিনায়ক সাকিব আল হাসান ২২ বলে ২৪ রান করেন।

কিন্তু ওপেনার সাব্বির রহমান সুবিধা করতে পারেননি। দলীয় মাত্র ১৯ রানের সময় ৬ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান সাব্বির। এরপরও নিজের আগ্রাসী মনোভাব বজায় রাখেন আরেক ওপেনার মিরাজ। এর বদৌলতে প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৫৫ রান করে টাইগাররা।

কিন্তু এরপর মাঝে হঠাৎ ছন্দপতন হয়। দলকে দুর্দান্ত সূচনা এনে দেওয়া মিরাজ দলীয় ৫৮ রানের সময় আউট হয়ে যান। তিনি আউট হওয়ার রেশ না কাটতেই উইকেটরক্ষক মুশফিকুর রহিম মাত্র ৫ বল খেলে ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন।

বিজ্ঞাপন

এতে হঠাৎ করেই কিছুটা ছন্দপতন হয়। পরবর্তীতে প্রথম দশ ওভারে ৮৫ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা।

সাব্বির, মিরাজ ও মুশফিক আউট হওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে সঙ্গ আফিফ। সাকিব অবশ্য দলীয় ৮৭ রানের মাথায় ফিরে যান।

এরপর পার্টনারশিপ গড়ে তোলেন আফিফ ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটি ভাঙে দলীয় ১৪৪ রানের সময়। ওই সময় আউট হন আফিফ। এর কিছুক্ষণ পর দলীয় ১৪৭ রানে ফেরেন মাহমুদউল্লাহ। ওই সময়ই ভালো রান তুলে ফেলে টাইগাররা।

সাত নাম্বারে ব্যাট করতে নামা মোসাদ্দেক হোসেন দলের রানের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দেন। মোসাদ্দেক ৯ বল খেলে ২৪ রান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি