
হাটিলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবারে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়৷
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক বলেন, যেখানেই ড্রেজার চলার সংবাদ, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অঙীকারাবদ্ধ উপজেলা প্রশাসন। ক্রমাগত কঠোর অবস্থানের কারনে মাটি খেকোদের পদ্ধতি বদলেছে, ইদুর দৌড় খেলায় নতুন সমীকরণের খোঁজে যেন নিরন্তর চেষ্টা। এখন তাই গভীর রাতে কিংবা ছুটির দিনে উপজেলার আনাচে কানাচে খবর পাওয়া যায় অবৈধ ড্রেজারের। জনস্বার্থে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রম্যমান অভিযান অব্যাহত থাকবে।










