
আট বছর পর হাজীগঞ্জে বিএনপির বিশাল মিছিল ও সমাবেশ


শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপি ২০১৪ সালের পর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেল, নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।
ওইসময় বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিকুল ইসলাম,মো.রফিক শিকদার, মোস্তফা খাঁন সফরী, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।


সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি নাজমুল আলম চৌধুরী ও সঞ্চলানায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম রহিম পাটোয়ারী।
H/N








