হাজীগঞ্জ পৌরসভার ধেররায় বিএনপির প্রতিবাদ সভা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ৮:২৯
Link Copied Successfully!

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড ধেররায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

বৃহস্পতিবার বিকালে ধেররা বাজারে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপি’র সভাপতি নাজমুল আলম চৌধুরী।

অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূট্টু, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুন নবী সম্রাট, সহ-সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক টিটু, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৌরভ।

ওইসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক টিপু সুলতান জমিদার, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবু, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক রাজন, পৌর স্বেচ্চাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসাইন, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ কাশারী, পৌর বিএনপির সন্মানিত সদস্য শাহাবুদ্দিন শাহিন মজুমদার, ৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সোহেল, সদস্য সচিব জসিম উদ্দিন খান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিজি, ওয়ার্ড ছাত্রনেতা মেহেদী হাসান, রিয়াদ হোসেন, সাগর ও শরিফ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভা শেষে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বিলওয়াই এলাকায় গিয়ে শেষ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত