চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা: আটক ২

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ১০:৪০
Link Copied Successfully!

মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে হাসান নামের এক যুবক সিলিং ফ্যানের সাথে আত্মহত্যার ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদি শামুগাজীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানাগেছে, হত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পুলিশ সজিব ও মামলার এজহারভুক্ত ৮নং আসামী রাব্বানী কে আটক করেছেন চাঁদপুর মডেল থানার পুলিশ এসআই শাহাজান। বুধবার দুপুরে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজন কে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত হাসান ছৈয়ালের পিতা শরীফ ছৈয়াল। যার নং- ৬০, ২৪/৮/২০২২ইং।

বিজ্ঞাপন

মামলার এজহার সূত্রে জানা যায়, নিহত হাসান ছৈয়াল রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। ২৩ আগষ্ট ভোরে আসামীরা বাসার সামনে এসে জানায়, হাসান ভোর বেলা পার্শবর্তী ভাড়াটিয়া স্বপনের ঘরে প্রবেশ করে মোবাইল সেট চুরি করেছে। এ সময় হাসান তার নিজ ঘরে ঘুমাইতেছিল। পরে আসামীরা ঘুমন্ত হাসানকে ঘর থেকে টেনা হেচড়ে বের করে এবং মোবাইল ফোন চুরি করেছে বলে অপমান করে।

এক পর্যায়ে উল্লেখিত ও অজ্ঞাত আসামীরা হাসানকে মারধর করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। হাসান চুরি করে না বলে তাদের কে জানালে তারা পুনরায় তাকে মারধর করে এবং তার রশির বাঁধন খুলে ঘরের মধ্যে রেখে বাহির দিয়ে দরজা আটকে দেয়। পরে মোবাইল ফোন চুরির অপবাদে হাসান ছৈয়াল সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাঁদপুর সদর মডেল থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই উপ-পরিদর্শক) মোঃ শাহজাহান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। নিহত হাসানের পিতা শরীফ ছৈয়াল জানান, আমার ছেলে চুরি না করা সত্ত্বেও তারা আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে অপমান অপদস্ত করে। আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চাঁদপুর শহরের উত্তর বিষ্ণুদী শামু গাজী বাড়ীর মালিকানাধীন গাজী মঞ্জিলে ২৩ আগষ্ট সোমবার দুপুরে হাসান ছৈয়াল নামের এক রাজমিস্ত্রি মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করে। ঘটনার খবর শুনে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, এসআই (উপ-পরিদর্শক) মোঃ শাহজাহানসহ সংঙ্গীয় সদস্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ