বিএনপি মাঠে নামলে সরকারের পাগলামি আরো বেড়ে যাবে: এম এ রহিম পাটোয়ারী

হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ২২, ২০২২ | ৮:২০
Link Copied Successfully!

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা শুরু করেছে হাজীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠন।

সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন বি.এন.পি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের মৈশাইদ মজুমদার বাড়ি মসজিদ মাঠে এই প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় ৫নং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুকু মজুমদারের সভাপতিত্বে ৫নং সদর ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়াজি সঞ্চালনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাজী, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী।

বিজ্ঞাপন

বক্তৃতায় এম এ রহিম পাটোয়ারী বলেন, বিএনপি মাঠে নামবে শুনেই সরকার পাগলামি শুরু করছে। বিএনপি মাঠে নামলে আরো পাগলামি বেড়ে যাবে সরকারের।

অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ্, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল হাসান, ছাত্রদলের সভাপতি জহির রাহয়ান জহির, সহ সভাপতি হানিফ, সাইমুন হোসেন, মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ইশান আহমেদ রুবেল,মেহেদী হোসেন মুরাদ,জাবেদ হোসেন হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন আবু সুফিয়ানসহ উপজেলা, সদর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত