
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও আলোচনা সভা


২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা–কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক’শ নেতা–কর্মী।
নিহতদের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সমন্বয় কমিটিসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহোযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।


ওই সময় তিনি নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে ঐক্য হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মামুন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহোযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








