দশ বছর ধরে ভাত খাচ্ছেন না জিন্নাত: পরিবারে বাড়ছে দুশ্চিন্তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২২ | ১০:৫০
Link Copied Successfully!

জন্মের পর মায়ের দুধ পান করে জিন্নাত আক্তার সুলতানা। তারপর তার প্রিয় খাবার হয় মুড়ি। এই মুড়ি ছাড়া অন্য খাবার খাচ্ছে না জিন্নাত। এখন তার বয়স দশ বছর। পরিবারের সবাই যখন ভাত খায়, তখন জিন্নাত আলাদা কক্ষে গিয়ে মুড়ি খায়। জিন্নাত যতই বেড়ে উঠছে, তার পরিবারে ততই দুশ্চিন্তা বাড়ছে।

জিন্নাত হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের হাওলাদার বাড়ীর বাসিন্দা। তার বাবা ছোবহান প্রবাসে থাকেন। মা শিল্পী বেগম একজন গৃহিণী। জিন্নাত এবার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

তার মা শিল্পী বেগম বলেন, ছোটবেলা থেকেই তাকে ভাত খাওয়াতে পারছেন না। শুধু মুড়ি খায়। তার জন্য সাপ্তাহে অন্তত চার কেজি মুড়ি কিনতে হয়। অনেক চিকিৎসক ও কবিরাজের স্বরণাপন্ন হয়েছেন। কোন প্রতিকার পায়নি।

বিজ্ঞাপন

জিন্নাতের দাদা বাদশাহ মিয়া ও দাদী মনোয়ারা বেগম নাতনিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন। ভাত খাওয়াতে না পারলে সে কিভাবে বাঁচবে? তার অন্য খাবার যোগান দিতেও মাঝে মাঝে হিমশিম খেতে হয়।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিবুল ইসলাম রুবেল পপুলার বিডিনিউজকে বলেন, এটা মানসিক সমস্যা। তাকে নিয়মিত কাউন্সিলিং করাতে হবে। বকা দেয়া যাবে না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জিন্নাতকে নেয়ার পরামর্শও দেন তিনি।

প্রবাসে থাকা জিন্নাতের বাবা ছোবহান পপুলার বিডিনিউজকে বলেন, মেয়েকে ভাত খাওয়াতে অনেক চেষ্টা চালিয়ে আসছেন। একমাত্র মেয়ের খাবার নিয়ে সবসময় চিন্তিত থাকতে হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের সু-পরামর্শ চান তিনি।

বিজ্ঞাপন

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত