চাঁদপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে 'আমরা আলোকিত নারী

চাঁদপুর আমরা আলোকিত নারী’র আয়োজনে উদ্যোক্তা গল্পকথন সম্পন্ন

Reporter
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২২ | ৪:২৮
Link Copied Successfully!

জমকালো আয়োজনের মধ্যদিয়ে আমরা আলোকিত নারী’র আয়োজনে উদ্যোক্তা গল্পকথন চাঁদপুর -২০২২ সম্পন্ন হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা কয়েক শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগণ তাদের সাফল্যগাঁথা গল্পকথা তুলে ধরেন। এছাড়াও আমরা আলোকিত নারী সংগঠনের পক্ষ থেকে সফল নারী উদ্যোক্তাদের পুরস্কার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে এলাকা ভিক্তিক ১০জন, বেস্ট ক্যাটাগরি ২২জন, চাঁদপুরের আলোকিত নারী ৪, আইকন অব মাদার ৩ জন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, স্বাধীরতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক ডা. রাফিউদ্দীন আহমেদ।
আমরা আলোকিত নারী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সারমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে ও
মোডারেট ইসরাত জাহান বর্ষা সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন, চাঁদপুর শিল্পচুড়ার আহ্বায়ক মাহাবুবুর রহমান সেলিম। প্রশিক্ষক হিসেবে ছিলেন, (ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক) কানিজ ফাতেমা, (ওয়ার্ক এন্ড লাইফ ব্যালেন্স) ঝুমি জাকারিয়া, (স্কিনকেয়ার ও হেলদি লাইফস্টাইল) শিরিন রহমান জয়া, (ফ্রুড ফটোগ্রাফি) তানজিয়া রশীদ, (চ্যালেঞ্জস ফর আনট্রোপেনোর) সনম মাসুদ, (বুস্ট ইুর এনার্জি) মাহমুদা আক্তার রোজি।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কোন কোন ক্ষোত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। নারীদের এই অগ্রযাত্রায় চাঁদপুরের মেয়েরা পিছিয়ে নেই। যার অনন্য উদাহরণ বেগম নূরজাহান। বর্তমানে আমাদের দেশের শিক্ষামন্ত্রী হিসেবে যে নারী দায়িত্ব পালন করছেন তিনি চাঁদপুরের কৃতি সন্তান ডা. দীপু মনি এমপি।

তিনি বলেন, চাঁদপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ‘আমরা আলোকিত নারী’। নারীদের এই সংগঠনটি যেভাবে কাজ করছে, তা অন্যদের জন্য দৃষ্টান্ত। তারা তাদের লক্ষের অনুকূলে কাজ করে যাচ্ছেন। নারীদের দক্ষতা বৃদ্ধিতে তারা প্রশিক্ষণ কর্মশালা করে থাকেন। এধরণে প্রশিক্ষণ বেশি দরকার নারী উদ্যোক্তার জন্যে। নারীরা যত এগিয়ে যাবে সেক্ষেত্রে চাঁদপুরের নারীরা আরো বেগবান হবে। আমি চাঁদপুর পৌরসভার এবং পৌরবাসীর পক্ষ থেকে আমরা আলোকিত নারী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

সবশেষ আলোকিত নারীদের সাফল্যগাঁথা গল্প নিয়ে প্রকাশিত ম্যাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, চাঁদপুর জেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিলা রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. রাশেদা আক্তার, জেনারেল সেক্রেটারি সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারি আমেনা বারি, স্যোশাল মিডিয়া কমিটির আডমিন তানজিলা জুম্মি, মৌসুমি মুন্নি, রেহানা কায়সার, ইসরাত বর্ষা।

H/N

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন