
বঙ্গবন্ধু মুরাল চত্বরে একে একে ফুলের ঢালা নিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়
হাজীগঞ্জে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত


হাজীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। সোমবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মুরাল চত্বরে একে একে ফুলের ঢালা নিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য
মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আহসান হাবিব অরুণ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল,পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।
এছাড়া উপজেলা ও পৌরসভাসহ ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালী বৃক্ষরোপণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
H/N








