মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২২ | ২:২৫
Link Copied Successfully!

মামার সাথে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মীম নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগষ্ট) সকালে মতলব দক্ষিণ উপজেলার ডুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নাগদা গ্রামের মিজি বাড়ির বিল্লাল মিজি কর্মের কারণে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। তাদেরই মেঝ মেয়ে মীম মায়ের কাছে বায়না ধরে নানার বাড়িতে বেড়াতে আসার। পরে গত মঙ্গলবার (৯ আগষ্ট) মীম তার মামা কাউছারের সাথে নানার বাড়ি ডুলিয়াপাড়া গ্রামে বেড়াতে আসে।

মীমের খালা জানান, ঘটনার সকালে সে তার বয়সের ছোট মামাতো বোনের সাথে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মীম বিলের পাশে রাস্তা করার জন্য করা গর্তের পানিতে পড়ে যায়। সেই সময় মীমের মামাতো বোন সাঁতরে বিলে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে মীম ডুবে যায়। আর এই ঘটনার কিছুক্ষণ পর মীমের মামা গাছ থেকে তাল পারতে ওই স্থানে আসলে মীমের মামাতো বোন জানায় মীম পানিতে ডুবে রয়েছে। তখনই বাড়ির সকলে ওই গর্তে নেমে মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় মীমকে হাসপাতালে আনা হয়েছে।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন