
নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায়
এপোলো ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!


নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় মতলব উত্তর উপজেলার মতলব থানা রোড এলাকার এপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
নুর হোসেন জানান, নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখার দায়ে ২০০৯ মোতাবেক এই অর্থদন্ড করা হয়েছে।


অভিযানে ওই সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার এস আই শামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
N/N








