গোসল করতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৯, ২০২২ | ২:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে গোসল করতে গিয়ে সাইদুল হাসান ও আতিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সর্দার বাড়িতে ও হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু সাইদুল হাসান পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে সমবয়সীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এর পর তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সাইদুল হাসান টোরাগড় সরকার বাড়ির মো. রানার ছেলে।

বিজ্ঞাপন

একই দিন সকালে উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সর্দার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু আতিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু আতিয়া হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি পূর্ব সর্দার বাড়ির মো. দিদার হোসেনের মেয়ে।

শিশুদের মৃতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে আনা হলে হাসপাতালে যান হাজীগঞ্জ থানা উপপরিদর্শক মাসুদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত