কচুয়ায় গনধর্ষণের শিকার ৭ম শ্রেণির ছাত্রী গ্রেফতার ১

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ১:৩২
Link Copied Successfully!

কচুয়ায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী গনধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাসেল (৩০) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভিকটিমের বাবা কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের অধিবাসী মুহিব উল্লাহ জানান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমার এক নাতনীকে শুক্রবার দুপুরে খাবার দিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার পথিমধ্যে তিন ব্যাক্তি ওই সিএনজিতে উঠে বিভিন্ন ভয়ভীতির মুখে আমার মেয়েকে জিম্মি করে খিড্ডা বাজারের পশ্চিম পাশে রোকসানা বেগমের পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পরনের উড়না দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে বখাটেরা পালিয়ে যায়। মেয়েটির জ্ঞান ফিরে সে বাড়িতে এসে আমাদেরকে বিষয়টি অবগত করে।

এ ঘটনায় স্থানীয়রা রফাদফা করতে ব্যর্থ হলে রবিবার ভিকটিম ও তার পিতা কচুয়া থানা পুলিশের শরনাপন্ন হয়। পুলিশ ভিকটিমের দেয়া তথ্যানুসারে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তেতৈয়া গ্রামের মাদ্রাসা বাড়ির বাকি মিয়ার ছেলে অভিযুক্ত রাসেলকে আটক করে। অপর দুই অভিযুক্ত একই গ্রামের মাদ্রাসা বাড়ির নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও একই গ্রামের খামার বাড়ির আবু মিয়ার ছেলে মো. হাছান (২৫) এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ভিকটিমের দেয়া তথ্যানুসারে আমরা অভিযুক্ত রাসেলকে আটক করেছি। সোমবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো সহ তার জবানবন্দি রেকর্ড করা হবে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত