কচুয়ায় ৮দিনেও উদঘাটন হয়নি প্রবাসী রিপনের মৃত্যুর রহস্য

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ১২:০১
Link Copied Successfully!

কচুয়ার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের লষ্করি-দোয়াটি গ্রামের মধ্যঅঞ্চলের মাছের খামার থেকে সদ্য দেশে ফেরত প্রবাসী রিপন সরকার (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ৮দিনেও তার হত্যার রহস্য উদঘাটন হয়নি। নিহত যুবক প্রবাসী রিপন সরকার উপজেলার দোয়াটি গ্রামের সাধু বাড়ির নিরীহ সহদেব সরকারের পুত্র।

সোমবার সকালে দোয়াটি-লস্করী এলাকার আব্দুল মালেকের খামারের পাড়ে রিপনের মৃতদেহ দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি করে চাঁদপুরের মর্গে প্রেরন করে।
নিহতের ভাই তাপস সরকার বলেন, ঘটনার ১০দিন পূর্বে আমার ভাই রিপন সরকার দুবাই থেকে দেশে ফিরেন। তার বিয়ের জন্য বিভিন্ন স্থানে পাত্রী দেখা চলছিল। গত রবিবার দুুপুরে ঘর থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় সকালে তার লাশ দেখতে পাই।

তিনি আরো বলেন, আমার ভাইয়ের পেটে ও চোখে কোপের চিহ্ন থাকায় মৃত্যু রহস্যজনক। ধারনা করছি যে কেউ আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রাখে। আমি আমার ভাইয়ের হত্যার রহস্য উদঘাটনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

বিজ্ঞাপন

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পোস্টমার্ডেম রিপোর্ট অনুসারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত