বিয়ের দাবীতে চাচার বাড়ীতে ভাস্তির অনশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ৫:৪২
Link Copied Successfully!

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বিয়ের দাবিতে চাচা হাসানের (২৪) বাড়িতে অনশনে বসেছেন কিশোরী ভাস্তি।

শনিবার (৬ আগস্ট) রাতে মেয়েটি রুহিয়া থানার কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের হাসানের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই কিশোরী। এরপর থেকেই তিনি সেখানে অনশন করছেন।

মেয়েটি বলেন, তিন বছর ধরে হাসানের সঙ্গে তার সম্পর্ক। বারবার হাসানকে বিয়ে করার কথা বললেও তিনি তাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই বিয়ের দাবিতে শনিবার রাত থেকে এখানে অবস্থান করছি।

বিজ্ঞাপন

মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে কিশোরী। এখনো তার বিয়ের বয়স হয়নি। অন্যদিকে হাসান আমার চাচাতো ভাই। আমি আমার মেয়েকে বুঝিয়ে সেখান থেকে আনতে চেয়েছিলাম। কিন্তু সে আমার সঙ্গে আসেনি। আমি একা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিন্ধান্ত নেব।

বিষয়টি জানতে মুঠোফোনে হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো।’ সূত্র: রাইজিং বিডি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা