দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দেবে

রাজনৈতিক দল কারো ব্যাক্তিগত একক সম্পত্তি বা জমিদারি নয়

Reporter
ডা. মাজহারুল ইসলাম রনি
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ৬:২৫
Link Copied Successfully!
ডা. মাজহারুল ইসলাম রনি -- পপুলার বিডিনিউজ

বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের ২৫ বছর বয়সী যে কোন নাগরিক রাজনৈতিক দলের নমিনেশন চাওয়া এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অধিকার রাখে। নমিনেশন দেওয়া ও না দেওয়ার অধিকার রাখে রাজনৈতিক দলের দলীয় প্রধান ও দলের কেন্দ্রীয় হাই কমান্ড। আর জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার অধিকার দেন একমাত্র আল্লাহ, সেটা হয় জনগণের ভোটের মাধ্যমে। তাই কেউ নমিনেশন চাইলে তাকে এবং তার অনুসারীদের নিয়ে বাজে মন্তব্য করা হেয় করা ও জঘন্য কথা বলা, অন্য লোক দিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া কোন ভদ্রতা ও শিষ্টাচারের মধ্যে পড়ে না। বরং এতে নেতার রাজনৈতিক দৈন্যতাই প্রকাশ পায়।

দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দেবে। দলের নেতা ও কর্মীরা যদি দলকে ভালোবাসে তাহলে অবশ্যই দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে নমিনেশনপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করবে। এখন যেসব নেতা ও তাদের অনুসারীরা কাজ করে তাদের হুমকি না দিয়ে যার যার অবস্থান থেকে সবাইকে স্বতস্ফূর্তভাবে কাজ করতে দেওয়া উচিত। পরিশেষে নমিনেশন যে পাবে তার পক্ষেই সবাই একযোগে কাজ করবে।

মনে রাখতে হবে জনপ্রতিনিধি হলো রাজটিকা! এটা সবার কপালে জোটে না এবং সবাই হতেও পারে না। লক্ষ্য করলে দেখা যায় অনেক ধনী ব্যক্তি কোটি কোটি টাকা খরচ করেও জনপ্রতিনিধি হতে পারেনি। আবার অনেক সাধারণ নেতা জনগণের স্বতস্ফূর্ত ভালোবাসা ও সাহায্যের টাকা দিয়ে বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এসেছেন।

বিজ্ঞাপন

আরো মনে রাখা উচিত রাজনৈতিক দল কারো ব্যাক্তিগত একক সম্পত্তি বা জমিদারি নয়। রাজনৈতিক দলের যে কোন দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন একমাত্র দলীয় প্রধান, (দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান)। এছাড়া দলের সকল নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী দলের সম্পদ। তাই নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী নির্বিশেষে সকলকেই হিংসা, অহমিকা ও দাম্ভিকতা পরিহার করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত