পপুলার বিডিনিউজের প্রতিবেদন দেখে

শিক্ষক শাহপরানকে এক লাখ টাকা সহায়তা দিলেন এসএসসি ২০০৬ ব্যাচ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৬, ২০২২ | ৬:৫৭
Link Copied Successfully!

কিডনীতে পাথর শিক্ষক শাহপরানের। তার ছেলে ও মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। পপুলার বিডিনিউজে শিক্ষক শাহপরান ও তার পরিবারকে নিয়ে একটি লাইভ ও প্রতিবেদন করা হয়। তারপর থেকে শিক্ষক শাহপরান ও তার দুই সন্তানের প্রায় এক লাখ ৭০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন।

শনিবার বিকালে কচুয়া উপজেলার চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ ২০০৬ এর পক্ষ থেকে বাসায় গিয়ে এক লাখ টাকা শিক্ষক শাহপরানের হাতে তুলে দেয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক ছিদ্দিকুর রহমান, এসএসসি ব্যাচ ২০০৬ এর মাজহারুল ইসলাম ও মহসীন পাটোয়ারী ।

বিজ্ঞাপন

শাহপরানের স্ত্রী শাহানাজের স্কুল ব্যাচমেট চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ – ২০০৬ সালের শিক্ষার্থীরা। এসএসসি ব্যাচ -২০০৬ সালের শিক্ষার্থীরা শাহপরানসহ তাদের সন্তানের দ্রুত রোগ মুক্তিকামনা এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।

শিক্ষক শাহপরান তার স্ত্রী শাহানাজের স্কুল জীবনের বন্ধু-বান্ধবীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

রোববার শিক্ষক শাহ পরাণ ঢাকা মেডিকেল কলেজে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের স্বরণাপন্ন হবেন। এর আগে শিক্ষক শাহপরাণকে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, মৈত্রী কিন্ডার গার্ডেনের চেয়ারম্যান আলহাজ্জ রোটা. আহসান হাবিব অরুণ, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমনসহ অনেকেই চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন।
শিক্ষক শাহ পরাণ হাজীগঞ্জ বাজারের মৈত্রী কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলা ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পদুয়া গ্রামের বাসিন্দা।
পুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত