এম.এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ে প্রান্তুিক সংগঠনের বৃক্ষরোপন ও চারা বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৪, ২০২২ | ৮:৩২
Link Copied Successfully!

বাবুরহাটের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক’র উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের কর্মসূচি মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রান্তিকের সহ সভাপতি সামিউল প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্তিকের সভাপতি মোঃ আশরাফুজ্জামান কাজী রাসেল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান, মিঠুন ফ্রেন্ডস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি পলাশ দে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনজুরুল হক শোয়েব বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে পরিবেশের প্রতি সচেতন হতে হবে। তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য যারা উপস্থিত ছিলেন, প্রান্তিকের কোষাধ্যক্ষ সাদ্দাম ঢালী, অগ্নিবীণা পাঠাগারের সহ সভাপতি আকরাম হোসেন, প্রান্তিকের সদস্য শাহরিয়ার রাতুল, আনিকা, নূরজাহানসহ প্রান্তিকের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা