চাঁদপুরের চরে আটকে গেলো বরিশালের ‘সুন্দরবন’

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩, ২০২২ | ৬:৫৮
Link Copied Successfully!

ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে চাঁদপুর জেলার মেঘনা নদীর তীরবর্তী চরে আটকে যায় এমভি সুন্দরবন-১১ লঞ্চ। এতে লঞ্চটিতে থাকা ৪০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে অবশ্য এমভি সুরভি-৭ জাহাজ দিয়ে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

চরে আটকে যাওয়া লঞ্চের মাস্টার আলম সর্দার জানান, মঙ্গলবার মধ্যরাতে আনুমানিক ৪০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চাঁদপুরের মোহনপুরের কাছে পৌঁছানোর পর অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে নিয়ন্ত্রণে নিতে লঞ্চটিকে চরের দিকে নিয়ে যাই।

বিজ্ঞাপন

লঞ্চের যাত্রীরা জানান, রাত ১১টার দিকে লঞ্চটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং দিবাগত রাত ১২টার দিকে লঞ্চটি চরে আটকে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টরা জানান, ওইদিকে যাওয়ার সময় এমভি সুন্দরবন-১১ লঞ্চটিকে আটকে থাকতে দেখে যাত্রীদের উদ্ধারে ছুটে যায় এমভি সুরভি-৭ জাহাজটি। দিবাগত রাত ২টার দিকে এমভি সুন্দরবন-১১ লঞ্চের সব যাত্রীকে উদ্ধার করা হয়।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান