কচুয়ায় আশেক আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২, ২০২২ | ১০:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট শিক্ষাবিদ আশেক আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের আয়োজনে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুমের সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় প্রয়াত আশেক আলী খান ও তাঁর স্ত্রী সুলতানা বেগমের কবর জিয়ারত করা হয়। এছাড়া প্রয়াত সংসদ সদস্য মিসবাহ উদ্দিন খান, একুশে পদকপ্রাপ্ত ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ড. হেলাল উদ্দিন খান, ড. সামছুল আরেফিন, নুজহাত জাহাঙ্গীর, জাহান আরা খানের কবর জিয়ারত শেষে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ জামে মসজিদে সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নাসির উদ্দীন প্রধান, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুক্তার খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক হামিদ খান প্রমুখ। মরহুমের নামে প্রতিষ্ঠিত আশেক আলী স্কুল এন্ড কলেজ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে। দোয়া মুনাজাত পরিচালনা করেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ-আলম জিহাদী।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত