জিম্বাবুয়ের বিপক্ষেও একাদশে নেই কোহলি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ১০:৫৫
Link Copied Successfully!

ভারতীয় দলের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই বিরাট কোহলি। বলা হচ্ছিল, ফর্মে ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে রাখা হবে ভারতের সাবেক অধিনায়ককে।

কিন্তু তাও হয়নি, কোহলিকে বাইরে রেখেই জিম্বাবুয়ে সফরের স্কোয়াড ঘোষণা করেছে ভারত।

টিম ইন্ডিয়ার নিয়মিত খেলোয়াড়ের অনেকেই নেই একাদশে। তাদের বদলে দলে ফেরানো হয়েছে ওয়াশিংটন সুন্দর ও দীপক চাহার।

বিজ্ঞাপন

এছাড়া দলে জায়গা পেয়েছেন রাহুল ত্রিপাঠি এবং কুলদ্বীপ যাদবও। বাইরে রাখা হয়েছে শ্রেয়াস আইয়ার, সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা ও ইয়ুজভেন্দ্র চাহালকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো এবারও ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর সপ্তাহ না পেরুতেই এশিয়া কাপ। যে কারণে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই রাখা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে দলে।

বিজ্ঞাপন

আগামী ১৮, ২০ ও ২২ আগস্ট হবে ভারত-জিম্বাবুয়ে সিরিজের তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের স্কোয়াড

শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গাইকদ, শুবমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সানজু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রাসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা