চাঁদপুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ৯:২৬
Link Copied Successfully!

মসজিদ কমিটিতে যুতসই পদ না পাওয়াকে কেন্দ্র করে বয়োজ্যেষ্ঠ ইমামকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় ফুঁসে উঠছে চাঁদপুরের আলেম সমাজ। এই ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত পিতা-পুত্রের দৃষ্টাস্তমূলক শাস্তির দাবী উঠেছে সর্বমহল থেকে।

৩১ জুলাই রোববার সকালে প্রখ্যাত ইমাম ও আলেমেদ্বীন মাওলানা আবু ইউসুফের উপর বর্বরোচিত এ হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে
চাঁদপুর জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে জেলার শত শতত ইমাম-মোয়াজ্জেম এবং আলেম সমাজ অংশগ্রহণ করেন।

চাঁদপুর জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহ্বায়ক মুফতী উবায়দুল্লাহ সিন্দীর সভাপতিত্বে ও সদস্য মুফতী নূরে আলম নূরীর পরিচালনায় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মুফতী তারেক হাসান, সদস্য সচিব মুফতী আশেক এলাহী, মুফতী শাহাদাত হোসেন কাশেমী, মাওলানা মাইনুল আবেদীন, আবুল হাসনাত, আঃ রশিদ, বিষ্ণুদী আরাবিয়া মসজিদের সহ-সাধারণ সম্পাদক মুহাঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মুহাঃ আঃ খালেক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকেকে কেন্দ্র করে পিতা-পুত্র মিলে একজন বয়োজ্যেষ্ঠ ইমামকে পিটিয়ে রক্তাক্ত করছে। বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। অথচ আটকের একদিনের মধ্যেই তারা আদালত থেকে জামিন পেয়ে গেলো। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।

বক্তারা বলেন, মসজিদের ইমামরা আজ পদে পদে নির্যাতিত হচ্ছে। রক্তাক্ত হচ্ছে। তারা ন্যায় বিচার পাচ্ছে না। মাও. আবু ইউসুফের আগে পবিত্র ঈদুল আযহার দিন পুরাণবাজার বড় মসজিদের সাবেক ইমাম মুফতী শাহাদাত হোসেন কাশেমীকে চামড়ার ঘটনায় মাইক্রো স্ট্র্যান্ড সভাপতি ফারুক মারধর করেছেন। সেই ঘটনারও কোন বিচার হয়নি।

আগামী ৭ দিনের মধ্যে মাওলানা আবু ইউসুফের উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে ৭ দিন পর লাগাতার কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

বিজ্ঞাপন

উল্লেখ : গত ২৫ জুলাই সোমবার দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ঈমানীয়া জামে মসজিদের সামনে এই নেক্কারজনক ঘটনা ঘটে। মজদিনের ইমাম ও খতিব মাওলানা আবু ইউসুফকে মোটর সাইকেল সাইড না দেয়াকে কেন্দ্র করে পিটিয়ে রক্তাক্ত করে স্থানীয় দুলাল মৃধা এবং ছেলে মেহেদী মৃধা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। মাওলানা মো. ইউসুফ খান এর পূর্বে শহরের ঐতিহাসিক বাসস্ট্যান্ড গৌর-এ গরিবা জামে মসজিদে দীর্ঘ ১৭ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন