
হাজীগঞ্জ উপজেলার বাউড়পাড়
প্রবাসীর খালি বাসায় চোর ঢুকে নিয়ে গেলো ১৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ
প্রবাসী আলমগীরের বসতঘর -- পপুলার বিডিনিউজ 
হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বাউরপাড় এলাকায় প্রবাসীর বাসা থেকে ১৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে গেলো চোরচক্র। এ বিষয়ে অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভোক্তভুগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে বাউড়পাড় প্রবাসী আলমগীর হোসেনের বাসভবনে একটি চোরচক্র ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে। ওইসময় বাসায় কেউ ছিল না। রাতে বাসার স্ট্রীলের আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়।
জানতে চাইলে অভিযোগের বাদী নাসরিন আক্তার বলেন, তারা হাজীগঞ্জে পৌরসভায় বেড়াতে যায়। রাতে বাসায় কেউ ছিল না। হজ্ব করার জন্য তার জমানো টাকাগুলোও নিয়ে গেছে। চুরির কয়েকদিন আগে স্থানীয় একটি চক্রের সাথে হট্টগোল হয়। এছাড়া কোন শত্রুতা নেই।


প্রবাসী আলমগীর হোসেনের বাবা আবুল কাশেম বলেন, চোরদেরকে শনাক্ত করে দৃষ্ট্রান্ত মুলক শাস্তি দেয়া হোক।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।








