
কচুয়া মহিলা আওয়ামী লীগের কমিটির পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত


চাঁদপুরের কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহŸায়ক সালমা শহীদের সভাপতিত্বে ও যুগ্ন আহŸায়ক কাজল রেখার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের আহাবয়ক অধ্যাপিকা মাসুদা নুর খান,সদস্য সুলতানা খানম,তাসলিমা চৌধুরী,রোকেয়া হেলাল,উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির মিয়াজী,সহ-সভাপতি কামরুন্নাহার ভ‚ঁইয়া,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রতœা,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভ‚ঁইয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল,সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সবুজ, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


H/N








