কচুয়ায় সমাজকর্ম ও শিশু সুরক্ষা শীর্ষক আলোচনা

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৮, ২০২২ | ৯:১৬
Link Copied Successfully!

সমাজকর্ম বিষয়ক প্রচারণা জোরদার করা ও কর্মক্ষেত্রে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বণ্যার্ঢ র‌্যালি বের করা হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো,শাহজাহান শিশির।

প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অপরিসীম। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মীর মাধ্যমে বিভিন্ন শিশু সুরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান যেমন: কিশোর উন্নয়ন কেন্দ্র, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র , সরকারি ও বেসরকারি এতিমখানা, শিশু নিবাসে এর পরিচিতি পেতে পারে। আলোচনা সভার সভাপতি তার বক্তব্যে শিশুর সুরক্ষায় ফোন ১০৯৮ (টোল ফ্রি) নম্বরে ফোন করে সহায়তা গ্রহণের বিষয়টি বহুল প্রচারণার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

বিজ্ঞাপন

এসময় উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার,মাধ্যমিক অফিসার আলী আশ্রাফ খান,ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, একাডেমিক সুপারভাইজারসহ অন্যান্য অফিসারবৃন্দ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ, অন্যান্য দপ্তরের কর্মচারীবৃন্দ, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকামন্ডলী, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের প্রতিনিধিবর্গ এতে উপস্থিত ছিলেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত