তিন দিন অনশন শেষে বিয়ের পিঁড়িতে রুমানা

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৬, ২০২২ | ৯:৫২
Link Copied Successfully!

টানা তিন দিন অনশন শেষে অবশেষে বিয়ের পিঁড়িতে বসল বগুড়ার গাবতলী উত্তরপাড়া এলাকার কলেজে পড়ুয়া শিক্ষার্থী রুমানা আক্তার নেহা। ২৪ জুলাই রোববার রাতে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে দেলোয়ার হোসেন চৌধুরীর পুত্র সৌদী প্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর সাথে টেলিফোনে এ বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। বিয়েতে ৩ লক্ষ টাকার কাবিনে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে পড়ান কাদলা ইউনিয়নের কাজী মোহাম্মদ উল্যাহ।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নুরে-ই আলম রিহাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহীউদ্দিন মাহী, সদস্য মিজানুর রহমান,স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক চৌধুরীসহ বর পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার গাবতলী উপজেলার মহাস্থান কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রোমানা আক্তার নেহা বিয়ের দাবীতে কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের চৌধুরী বাড়ীর সৌদী প্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর বাড়ীতে বিয়ের দাবিতে উঠেন।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে আসলে এলাকার গন্যমান্য লোকজন রোমানা আক্তার নেহা’র বক্তব্য শুনে উভয় পক্ষের সাথে কথা বলে পরবতীতে রোববার রাতে বিয়ের আয়োজন সম্পন্ন করেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত