মতলব মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২৫, ২০২২ | ৫:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে দিন-রাত অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অসংখ্য অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় চলাচ্ছে একটি সিন্ডিকেট। এতে সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকে।

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশ দেয়া হলেও তা কার্যকর হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের হুমকির মুখে পড়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, প্রস্তাবিত ইকোনমিক জোন ও প্রস্তাবিত হাইটেক পার্কসহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও ফসলি জমি। এরই মধ্যে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহেরচর, নাছিরাকান্দি, কাউয়ারচর’সহ আশ্রয়ন প্রকল্প নদীতে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। মেঘনা নদীর তীরে অবস্থিত প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলও রয়েছ হুমকির মুখে।

রোববার সকালে ইউএনও আশরাফুল হাসান বালু উত্তোলনের খবর পেয়ে মেঘনা নদীতে অভিযান চালান।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মা ড্রেজিং প্রকল্পের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা, ২জন ড্রেজারের শ্রমিক ও ড্রেজার আটক করা হয়। পওে মুচলেক নিয়ে ড্রেজার শ্রমিক ও ড্রেজার ছেড়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা যায়, অবৈধভাবে প্রতিদিন ভোর থেকে মধ্য রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টাই ৩০-৩৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আর তা শত শত ভলগেড, কার্গো ও ট্রলার দিয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। যে চক্রটি বালু উত্তোলন ও বিক্রি করছে তাদের এ-সংক্রান্ত কোনো অনুমতি বা অনুমোদনও নেই। প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার বালু। পেশিশক্তির বলে সিন্ডিকেটটি অবৈধভাবে বালু বিক্রি করে আসছে। এ জন্য বৃহত্তর মতলববাসীর মধ্যে চরম ক্ষোভ, তীব্র অসন্তোষ ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এরই আগে মাঝে মধ্যে নামকাওয়াস্তে কিছুু অভিযান হলেও অবৈধ এ কাজ বন্ধ হয়নি।

স্থানীয়রা জানান, মেঘনা নদীর নাছিরাকান্দি চর থেকে মুন্সিগঞ্জের আফসার উদ্দিন চেয়ারম্যান, মতলব উত্তরের কাজী মিজানুর রহমান ও কাজী মতিনের নেতৃত্বে সিন্ডিকেট গ্রুপ প্রতিদিন ৩০-৩৫ টি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনকে হাত করে মেঘনা নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে।

কলাকান্দা ইউপির চেয়ারম্যান ছোবহান সরকান সুভা বলেন, বালু খেকো সিন্ডিকেট গ্রুপের সদস্যরা দীর্ঘদিন থেকে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছেন। প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এ বালু উত্তোলন হয়ে আসছে। কোনো ব্যক্তি তাদের কথা শুনছেন না। প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
মতলব উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের প্রস্তুতিকালে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, আইনের ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ