চাঁদপুরে জমকালো আয়োজনে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ৫ম বর্ষপূর্তি উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৫, ২০২২ | ৪:০৯
Link Copied Successfully!

সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রভাত চাঁদপুর শাখার প্রধান উপদেষ্টা সোহেল রুশদীর সভাপতিত্বে প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলার যৌথ সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাত কচুয়া শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রভাত চাঁদপুর শাখার উপদেষ্টা মোঃ আল মামুন পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ও প্রভাত চাঁদপুর শাখার দাতা সদস্য মোঃ তাজুল ইসলাম হাওলাদার, প্রভাত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিজ উদ্দিন, সমাজকর্মী এইচ এম জাকির, প্রভাত ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তৃতা করেন প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমান। এসময় প্রভাত হাজীগঞ্জ শাখার পক্ষে বক্তৃতা করেন, শাখার সহ-সভাপতি শশী রোজানা, তানভীর জয়, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি তানজিজুল আজিজ, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, প্রভাত কচুয়া শাখার দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ। সেই সাথে দিকনির্দেশনা মূলক বক্তৃতা করেন প্রভাত চাঁদপুর শাখার কার্যকরী কমিটির সদস্য মোঃ খায়রুল আলম জনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন প্রভাত চাঁদপুর শাখার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ওই সময় প্রভাত চাঁদপুর শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে প্রভাতের সকল শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান, দুইজন অসহায় ব্যক্তিকে অনুদানের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সাথে প্রভাত চাঁদপুর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রভাত সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত