কচুয়ায় অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন দুই নেতা

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৪, ২০২২ | ১১:৪২
Link Copied Successfully!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত চাঁদপুরের কচুয়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এ্যম্বুলেন্স ২ ঘন্টা ব্যবধানে উদ্ধোধন করেছেন দুই নেতা। রোববার সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে ওই নতুন এ্যম্বুলেন্সটি উদ্ধোধন করেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক কমিশনার চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিম উল্যাহ,উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ইবনে আল জায়েদ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি সোহেল ভুইয়া প্রমুখ ।

একই দিনে দুপুর দেড়টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে একই এ্যম্বুলেন্স উদ্ধোধন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাজন কুমার দাসের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি
চেয়ারম্যান হাবীব মুজমদার,এম আকতার হোসাইন মজুমদার ও মনির হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে ড. সেলিম মাহমুদ বলেন, তাঁর অনুরোধে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে উপহার দেন। এরই প্রেক্ষিতে তিনি অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার মাধ্যমে আনুষ্ঠানিক হস্তান্তর করেন।

এদিকে একই এম্বুলেন্স পৃথকভাবে দুই স্থানে উদ্ধোধন বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি ।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত