হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জে নতুন ঘরের চাবি পেয়ে খুশি গৃহহীন ২৯ পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২১, ২০২২ | ৩:৫৮
Link Copied Successfully!
ঘরের চাবি পেয়া খুশি গৃহহীন পরিবারগুলো -- পপুলার বিডিনিউজ

টাইফেড জ্বরে একটি পা বাঁকা হয়ে যায় এই মানুষটির। তারপর এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা করে কোন রকম সংসারের হাল ধরেন। কিন্তু নতুন ঘর ও সম্পত্তি ক্রয় করার সাধ্য ছিল না। সেই মানুষটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বসতঘর পেয়ে বেজায় খুশি। সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের আওতায় আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেয়া হয়। বৃহস্পতিবার ২১ জুলাই প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর উদ্বোধন ঘোষণা করেন। হাজীগঞ্জ উপজেলায় নতুন করে এবার গৃহহীন ২৯ পরিবার পেলেন জমি ও নতুন বসতঘর।

বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন নেতৃবৃন্দ। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষ থেকে হাজীগঞ্জ উপজেলার ২৯ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ আহসান হাবীব অরুণ।

হাজীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপহার পেলেন বানিয়চোঁ গ্রামের ইউসুফ, তারাপাল্লা গ্রামের সাদেক হোসেন, মাড়কি গ্রামের রুনা আক্তার, সিহিরচোঁ গ্রামের আরিফ হোসেন ও জয়নাল, নওহাটা গ্রামের আবদুল জাব্বার ও কামাল হোসেন, বাজনাখাল চাঁদপুর গ্রামের শাহজাহান, রামপুর গ্রামের মিজান মজুমদার, বানিয়াকান্দি গ্রামের রহিমা, সৈয়দপুর গ্রামের জামাল ও কামাল হোসেন, নোয়াপাড়া গ্রামের মনোয়ারা, কালচোঁ গ্রামের ফিরোজা বেগম, হরিপুর গ্রামের খোকন মিয়া. দিলীপ দাস ও মোকলেছ মিয়া, রান্ধুনীমুড়া গ্রামের ঝণা বেগম, সরুফা বেগম, আক্তার হোসেন ও সেলিম মিয়া, গন্ধব্যপুর গ্রামের ছালে আহম্মেদ, রহিমা খুতুন ও জেসমিন আক্তার, কাকৈরতলা গ্রামের মোহাম্মদ মীর হোসেন, পালিশারা গ্রামের নুরুজ্জামান, বড়কুল গ্রামের ফেরদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ার‌্যান মির্জা শিউলি পারভিন মিলি, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. আহসান হাবীব অরুণ। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি পরভীন মিলি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, মোস্তফা কামাল মজুমদার, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন,মজিবুর রহমান,কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, বাকিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল প্রমুখ। পপুলার বিডিনিউজ-হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত