হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনে আসছে কঠোর সিদ্ধান্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২২ | ৮:২৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগে আসছে কঠোর সিদ্ধান্ত। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর তার ফেসবুক আইডিতে নানাদিক তুলে ধরে পরামর্শও চেয়েছেন। তা হুবহু তুলে ধরা হলো-

চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, হাজীগঞ্জের দুঃখ তেমনি বাজারের জ্যাম। সবার মুখেই এক আলোচনা, কিন্তু সমাধানের রাস্তা আর ধরা দেয় না..

ভাবলাম শক্ত হাতে ধরা দরকার বিষয়টা। প্রাথমিকভাবে উপজেলায় মিটিংয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হলো। এর বাইরেও পৌরসভার মেয়র, ওসি, হাজীগঞ্জ থানা, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য অংশীজনেরা কয়েকবার আলোচনায় বসে কিছু সিদ্ধান্তে এসেছি৷ এখন সময় বাস্তবায়নের..

বিজ্ঞাপন

আগামী সপ্তাহেই আমরা বাস্তবায়নে যাওয়ার পরিকল্পনা করছি৷ পুরোমাত্রায় কার্যকর করার আগে মুক্ত আলোচনার জন্য এই পোস্ট..

১৷ হকারের দখলে ফুটপাত

বাজারে বর্তমানে ফুটপাত বলে কিছু নেই৷ মূল দোকানের সামনে হকাররা শাকসবজি, ফল নিয়ে বসা৷ এর বাইরেও আছে ভ্যানগাড়ি বা অস্থায়ীভাবে রাস্তা দখল।

বিজ্ঞাপন

বাজারের স্বাভাবিক পরিবেশের স্বার্থে এই অংশটা উচ্ছেদ ও পুনর্বাসন সবচেয়ে জরুরী৷ আমরা এই হকারদেরকে বালুরমাঠের দিকে জায়গা দিতে পারি৷

২. বোগদাদ -রিলাক্স বিড়ম্বনা।

যত্রতত্র দাড় করিয়ে যাত্রী তুলছে এই স্থানীয় পরিবহনগুলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাজার থেকে পূর্ব দিকের ব্রীজ পর্যন্ত কেউ গাড়ি দাড় করিয়ে যাত্রী তুলতে পারবে না। এই জায়গায় বাস স্বাভাবিক গতিতে থাকবে।

৩. সিএনজি এবং অটোরিকশার দখলে বাজার

বাজারে সিএনজি দাড় করিয়ে রাখার কোন সুযোগ নেই৷ তারা চলমান থাকবে এবং কোথাও যাত্রী নামানোর প্রয়োজন হলে শুধুমাত্র নামাবে। পশ্চিমবাজার থেকে পূর্ব ব্রীজ পর্যন্ত কোথাও সিএনজি দাড় করানো দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনেক জায়গায় মূল সড়কে অটোরিকশা নিষিদ্ধ করা হচ্ছে এবং ভালো সুফল পাওয়া যাচ্ছে৷ আমরা ও বাজারের মূল এই জায়গাটায় এইরকম কিছু করার কথা ভাবছি..

৪৷ লোডিং -আনলোডিং

বাজারের মধ্যে দাড় করিয়ে ট্রাক থেকে লোডিং আনলোডিং সারাদিন চলছে আর জ্যাম লেগে আছে পেছনে। এই দৃশ্য আমরা দেখতে চাইনা৷ ঢাকাসহ সারা দেশে দিনের বেলায় ট্রাককে প্রবেশের এই সুযোগ বন্ধ করে রাত থেকে সকাল পর্যন্ত একটা সময় ঠিক করে দেয়া হচ্ছে। আমরা ও রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত লোডিং আনলোডিং এর ট্রাক থাকতে পারবে এরকম একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছি৷

*****

আমরা আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা ঠিক করেছি৷ আলোচনার ভিত্তিতে যৌক্তিক কারনে কিছু সংযোজন বিয়োজন হতে পারে৷

মুক্ত আলোচনার জন্যই এই পোস্ট দেয়া৷ গঠনমূলক আলোচনায় সবাইকে স্বাগতম। মনে রাখবেন আমি বা আপনি একা কিছুই পারবো না৷ তবে আমরা যদি সবাই মিলে আন্তরিকভাবে চাই সবকিছুই সম্ভব।

সময় এখন আমাদের৷ আমরা কি আসলেই চাই, কতটুকু মনেপ্রাণে চাই..

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান