মতলবের ভয়াবহ অগ্নিকান্ডে ৯ টি বসতঘর ভষ্মিভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১৭, ২০২২ | ৭:২০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে শুক্রবার (১৬ জুলাই) রাত আনুমানিক পোনে আটটায় অগ্নিকাণ্ডে একই বাড়ীর ৯ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোজা বার ঠাই নেই একটি পরিবারেরও।পরনের বস্ত্র ছাড়া সবকিছুই ভয়াবহ আগুনে পুড়ে যায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পোনে আটটায় ওই গ্রামের কালু পাটোয়ারীর ছেলে মোঃ আলিম উদ্দিন পাটোয়ারীর বসত ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে মৃত আবুল হাসেমের ছেলে ইসমাইল মিয়াজী, মোঃ আনিস মিয়াজীর বসত ঘর এবং মৃত শাহাজ উদ্দিন পাটোয়ারীর ছেলে মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী,মোঃ আবু পাটোয়ারী, মোঃ আইয়ুব আলী পাটোয়ারী, কালু পাটোয়ারীর ছেলে আরিফ পাটোয়ারী, শরীফ পাটোয়ারী ও মনির পাটোয়ারীর বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকার বিভিন্ন মসজিদের মাইকের মাধ্যমে জানানো হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।এছাড়া চাঁদপুর থেকেও একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকান্ডস্থলে পৌছায়।স্থানীয় সুমন মাস্টার বলেন,এলাবাসী ও ফায়ারসার্ভিসের সর্বাত্বক সহযোগিতার কারনে আগুন নিভাতে সক্ষম হয়েছে।

তা নাহলে জনবসতি বাড়ীর একটি ঘরও রক্ষা করা সম্ভ হতো না। দিনের প্রখর তাপমাত্রা বেশী হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখায় ৯ টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া বলেন,অগ্নিকাণ্ডে যেসব ঘরগুলো পুড়ে গেছে তন্মোধ্যে দুটি মালিক পুরোনো ব্যবসায়ী। তাদের ক্ষতি সবচেয়ে বেশী হয়েছে। এছাড়া বাকী ৭ টির মধ্যে কেউ সিএনজি চালক, কেউ অটো চালক এবং কেউ দিনমজুরের কাজ করেন।তারা অনেকেই বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে দিনমজুরের কাজ করে আসছেন। ক্ষতিগ্রস্তদের ভাস্যমতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা তাদের। আগুনে ইসমাইল মিয়াজীর ঘরে থাকা দুজন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র ও জেএসসি পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

বিজ্ঞাপন

এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন। ইউএনও ফাহমিদা হক বলেন, ঘোড়াধারী গ্রামের পাটোয়ারী বাড়িতে গতকাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের সদস্যদের কান্না যেন থামছেই না।তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই।

প্রশান্তি এতটুকুই যে কোন প্রাণহানি হয়নি।ঘনবসতি হওয়াতে একটি ঘর হতে অন্য ঘরগুলোতে খুব দ্রুত আগুন ছড়িয়ে যায়।আপাতত উপজেলা পরিষদ হতে প্রতি পরিবারকে ৫০০০ টাকা করে সহযোগিতা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়া হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন