কচুয়ায় জোরপূর্বক বাড়ীঘর ভাংচুরের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৬, ২০২২ | ৯:৩৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা মিয়াজী বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে বসতঘরের বেড়া,টিনের সীমানা প্রাচীর
ভাংচুর ও বাঁশ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিতারা মিয়াজী বাড়ীতে এ ভাংচুরের ঘটনা ঘটে। মিয়াজী বাড়ীর মৃত ফজর আলীর ছেলে ইসমাইল মিয়াজী জানান, বৃহস্পতিবার সকাল ১১টার সময় একই বাড়ীর আবদুল ছাত্তারের ছেলে মোস্তফা কামাল,আবদুল মালেকের ছেলে মানিক দলবল নিয়ে আমার দখলীয় বিতারা-দূর্গাপুর মৌজার ৬০৫৭ দাগে অবস্থিত বাড়ীতে প্রবেশ করে বসত ঘরের বেড়া ভাংচুর,জোরপূর্বক গাছের চারা রোপন করে ও ঘর তোলার চেষ্টা করে। আমি আমার পরিবারের লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে হুমকি ধমকি প্রর্দশন করে। এসময় পাশের বাড়ীর Mলোকজন এগিয়ে আসলে দলবল নিয়ে চলে যায়।

তিনি আরো বলেন,আবদুল ছাত্তারগংরা আমার ওই দাগের সম্পত্তি নকল কাগজপত্র দিয়ে সরকারি খাস-খতীয়ানভুক্ত ৬৫ শতক সম্পত্তি ২০১৯ সালের ১৮ মে খারিজ করে নেয়। মূলত ওই সম্পত্তি আমার দখলীয়। আমি উক্ত খারিজ বাতিলের জন্য ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বারাবর মামলা দায়ের করি। যাহার নামজারী আপিল মামলা
নং-০৮/২০২১। মামলাটি বর্তমান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ওই ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালি উল্লাহ বলেন, ইসমাইল মিয়াজীর দখলীয় জায়গার ভিতর একই বড়ির আবদুল ছাত্তার ও মালেক মিয়াজীর ছেলেরা দলবল নিয়ে বসত ঘরের বেড়া ভাংচুর করেছে যা আমাদের সমাজের লোকজনের কাম্য নয় । এ বিষয়ে কয়েক দফা শালিসের তারিখ হলেও আবদুল ছাত্তারগংরা শালিস বৈঠকে না এসে জোরপূর্বক ইসমাইল মিয়াজীর দখলীয় জায়গায় প্রবেশ করে বসত ঘরের ক্ষতি সাধন করেছে।

অপরদিকে আবদুল ছাত্তারগংরা জানান,আমরা খরিদ সূত্রে ওই জায়গার মালিক। আমরা আমাদের জায়গায় গাছের চারা রোপন করেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান