নার্সের অবহেলায়

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৬, ২০২২ | ৯:৩০
Link Copied Successfully!

কচুয়ায় প্রসূতির মতামত উপেক্ষা করে জরায়ুর সাইড সিজার করে ডেলিভারী করায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কচুয়া পৌরসভার করইশ গ্রামের কবির হোসেনের স্ত্রী ফারজানা আক্তারের প্রসব ব্যথা শুরু হলে স্বজনরা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এসময় জরুরী বিভাগ থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরমাল ডেলিভারীর মাধ্যমে বাচ্চা প্রসবের জন্য ডেলিভারী কক্ষে প্রসূতিকে প্রেরন করা হয়। নরমাল ডেলিভারী কক্ষে কর্তব্যরত নার্স মাকসুদা আক্তার প্রসূতির মতামত উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত মোতাবেক প্রসূতির জরায়ুর সাইড সিজার করে। এ নিয়ে নার্স, প্রসূতি ও প্রসূতির স্বজনদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয় এবং ডেলিভারী কার্যক্রম কিছু সময় বন্ধ থাকে। পরবর্তীতে প্রসূতির নরমাল ডেলিভারীর মাধ্যমে মৃত বাচ্চা প্রসব হয়।

প্রসূতি ফারজানা আক্তার জানান, নরমাল ডেলিভারী করতে গিয়ে আমাকে বিভিন্ন প্রকার ইনজেকশন প্রয়োগ করে আমার ইচ্ছার
বিরুদ্ধে নার্স মাকসুদা আক্তার সাইড সিজার করে মৃত বাচ্চা প্রসব করে। জরায়ু সাইড সিজার না করে সিজার অপারেশন করলে আমার সন্তান বেঁচে যেত।

বিজ্ঞাপন

নার্স মাকসুদা আক্তারের অবহেলা ও আমার মতামতের গুরুত্ব না দেয়ার কারনে মৃত বাচ্চা প্রসব হওয়ার জড়িতদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে নার্স মাকসুদা আক্তারের মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস বলেন, ডেলিভারীর সময় প্রসূতির জরায়ুর সাইড কেটে দেয়ার বিষয়কে কেন্দ্র করে রোগীর স্বজন ও নার্সের মধ্যে কমিউনিকেশন গ্যাফ ও ভুল বুঝাবুজি সৃষ্টি হয়। এতে করে কিছুটা সময় বিলম্বিত হওয়ায় হয়তবা মৃত বাচ্চা প্রসব হয়েছে। বর্তমানে প্রসূতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান