ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষণা

Default User
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১৬, ২০২২ | ৯:১৫
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৩৮ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়ছে।
গতকাল ১৬ জুলাই শনিবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

বাজেটে আয় ৩৮ কোটি ৪ লাখের বিপরীতে ব্যায় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।

এর মধ্যে রাজস্ব আয় ১ কোটি ৭৬ লাখ এবং রাজস্ব ব্যায় ১ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা। বাজেট উদ্ধৃত ২৪ লাখ ৭৯০ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক হেদায়েত উল্লাহ বলেন, পৌরবাসীর উপর ধার্য্যকৃত পৌর কর নিয়মিত পরিশোধ করবেন এবং সেবা নিবেন। যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি পৌরবাসীর সেবা করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও পৌর সচিব আবু সুফিয়ানের পরিচালনায় আরো বক্তব্য দেন – এএসপি (সার্কেল) ইয়াসির আরাফাত, ছেংগারচর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিন,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সাংবাদিক ফারুক মোল্লা, ছেংগারচর বাজার পৌর বনিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর প্রমুখ।

এসময় পৌরসভার সাবেক কাউন্সিলর, কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ