ইয়াবা মামলায় পৌর বিএনপি নেতা ভুট্টু গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২২ | ৩:৪২
Link Copied Successfully!
গ্রেফতারকৃত খোরশেদ আলম ভুট্টু -- পপুলার বিডিনিউজ

১৩ মামলার বোঝা নিয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু এখন জেলহাজতে। বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ইয়াবা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার হন এই বিএনপি নেতা।

হাজীগঞ্জ থানার এএসআই রেজাউল তাকে গ্রেফতার করতে সক্ষম হন। হাজীগঞ্জ থানা সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত খোরশেদ আলম ভুট্টুর বিরুদ্ধে আটটি মাদক মামলা ও ৫ টি মারামারির মামলা চলমান রয়েছে। তাকে ২০২০ সালের জিআর ৪৬ নম্বর মামলায় গ্রেফতার করা হয়। খোরশেদ আলম ভুট্টু হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড মনিনাগ এলাকার সাবেক কাউন্সিলর ছিলেন।

হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহীম খলিল পপুলার বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত মোট আটজন ও কালচোঁ এলাকায় মন্দির ভাংচুর মামলায় সৈয়দপুরের সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাইকে শুক্রবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত