সম্পত্তি নিয়ে বিরোধ: ৯৯৯ কল দিয়ে রক্ষা পেলো ভুক্তভোগি পরিবার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১২, ২০২২ | ৬:৩৪
Link Copied Successfully!

শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহামায়া লোধেরগাঁও বেপারি বাড়িতে সম্পত্তিগত বিরোধের জেরে দৃষ্টি প্রতিবন্ধির উপর হামলার ঘটনা ঘটে। ৯৯৯ কল দিয়ে হামলার ঘটনা থেকে রক্ষা পায় ভুক্তভোগী পরিবার।

লোধেরগাঁও গ্রামের বেপারি বাড়ির দৃষ্টিপ্রতিবন্ধি ওহিদা বেগম (৫০)। চলাচলের রাস্তাকে কেন্দ্র করে শনিবার সকালে তার উপর হামল ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করেন একই বাড়ির বাসিন্দা ছাদেক বেপারী (৪৮), রিদয় বেপারী (৪০), নাছিম উদ্দিন (২০) ও মশু বেগম (৪০)।

শনিবার ৯৯৯ এর কল পেয়ে চাঁদপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওহিদা বেগম বলেন, ওয়ারিশ পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ করে চারদিকে বাউন্ডারি দেন। ওই সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করে আসছে তারা। সম্পত্তির দখলের চেস্টাকালে বাধা প্রদান করলে রিয়ন আহমেদ রুবেলের ওপর হামলা করে। ওইসময় নিমার্ণাধীন বাউন্ডারি ভাংচুর করে।

রিয়ন আহমেদ রুবেল বলেন, বাড়ির চলাচলের জন্য ৪ ফুট এজমালি সম্পত্তি থাকা সত্ত্বেও আরো ২.৩০ ফুট নিজস্ব সম্পত্তি চলাচলের সুবিধাথে ছেড়ে দেয়া হয়েছে। মোট ৬.৩০ ফুট চলাচলের রাস্তা রাখার পর নিজস্ব মালিকানাধীন সম্পত্তিতে সীমানায় পিলার দেয়াকে কেন্দ্র করে তার দৃষ্টিপ্রতিবন্ধি বৃদ্ধা মায়ের উপর হামলা করে তারা। মাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অভিযুক্ত সাদেক বেপারীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিছু জানেন না বলে জানান তিনি। সাদেক বেপারী ভাই রনি বেপারী বলেন, চলাচলের রাস্তা নিয়ে এখনো স্থায়ীভাবে কোন সমাধান হয়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী ওয়াহিদা বেগম একটি অভিযোগ দায়ের করেন। তিনি নিরাপত্তা চেয়ে প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের