মতলব উত্তরের পুটিয়ারপাড়ে ঈদের জামায়াত নিয়ে ইমামের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমানিত

Default User
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৯, ২০২২ | ৩:০০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পুটিয়ারপাড় গ্রামে পবিত্র ঈদুল আজহার জামায়াত নিয়ে ইমামের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে।

জানা যায়,পুটিয়ারপাড় গ্রামের শহীদ উল্লাহর ছেলে আক্তার হোসেন একই গ্রামের ইমাম মাওলানা আমিনুল ইসলাম যাতে ঈদের নামাজ পড়াতে না পারে সেজন্য তার বিরুদ্ধে গত ৫ জুলাই উপজেলা নির্বাহী অফিসার,বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ইমাম আমিনুল ইসলাম বিগত ঈদের নামাজ আদায়ের পুর্বে পবিত্র কোরআন ও হাদিস বহির্ভূত এবং বেফাঁস বক্তব্যে দিয়েছেন।
তিনি নিজের মনগড়া ফতুয়া বয়ান করে থাকেন।

বিজ্ঞাপন

এঅবস্থায় যদি মাওলানা আমিনুল ইসলাম আসন্ন ঈদুল আজহার নামাজে ইমামতি করে তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষসহ শান্তি ভঙ্গের আশংকা করা যাচ্ছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের
মডেল কেয়ারটেকার আফজাল হোসেন খানকে দায়িত্ব দেন।
৭ জুলাই বিকেলে সরেজমিনে আফজাল হোসেন গেলে এলাকাবাসীর সাথে কথা বলেন। ইমাম আমিনুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ পত্র উপস্থিত প্রায় ৪ শতাদিক মুসুল্লিদের মাঝে পাঠ করে শোনান। পরে অভিযোগের জবাব চাইলে বাদী আক্তার হোসেন ও পক্ষের লোকজন অভিযোগের সত্যতা প্রমাণ দিতে পাড়েননি।
এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মুসুল্লি আরিফুল ইসলাম খোকা ও অন্যান্য মুসুল্লিরা বলেন, প্রায় দুইশ বছর ধরে ৬ টি সমাজের লোক এক সাথে ঈদের নামাজ পড়ি। সেটি বানচাল করার জন্য মুস্টিময় কিছু লোক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
সমাজ সেবক ও মুসুল্লি জসিম উদ্দিন বলেন, আগে যেভাবে সবাই মিলে ঈদের নামাজ আদায় করছি এখনও সেভাবেই আদায় করতে চাই।

ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, অভিযোগকারী একজন মাদকাসক্ত ও দুষ্টু প্রকৃতির লোক। সে অন্য কারো প্রবঞ্চনায় পড়ে মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার সাথে নির্বাচন করে হেরেছে। মাওলানা আমিনুল ইসলাম আমার ভাই হওয়ায় আর নির্বাচনে হেরে যাওয়ার কারনে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন বলেন, আমি খবর নিয়ে দেখেছি সারা গ্রামের মানুষ এক আছে এবং এক সাথে ঈদের নামাজ পড়তে চায়। মাত্র কয়েকটি পরিবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ