প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন

শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৫, ২০২২ | ৫:২২
Link Copied Successfully!

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন, উন্নয়নের পরিকল্পনা যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয়। প্রতিটি এলাকায় যেন সমান উন্নয়ন হয়। কে ভোট দিয়েছেন, কে দেননি, এটা দেখা যাবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, কুমিল্লায় প্রতিযোগিতামূলক নির্বাচন পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ। নির্বাচনের ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়। এতে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম ৩৬ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান। সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন প্যারোলে মুক্তি নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। ১৬ জুন আরফানুল হককে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ২৩ জুন গেজেটে মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

নির্বাচনের ২০ দিনের মধ্যেই এবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো। নিয়মানুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ অনুষ্ঠান করতে হয়। কুমিল্লা সিটি করপোরেশনে এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হয়ে নগর ভবনে বসবেন। ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়।

H/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ