প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কাউন্সেলিং ও রেফারেল বিষয়ে

চাঁদপুরে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের নার্সদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২২ | ৭:২৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের নার্সদের প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কাউন্সেলিং ও রেফারেল বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন সোমবার সকাল ৯ টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের (২য় তলায়) এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই কর্মশালা শুরু হয়।

পরিবার পরিকল্পনা অধিপদপ্তরের উদ্যোগে এবং জাপাইগো (Jhpiego) -এর আর্থিক ও কারিগরি সহায়তায় আয়োজিত এই কর্মশালায় চাঁদপুরের ১৪টি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের কাউন্সেলিং এর সাথে যুক্ত নার্সরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য, প্রশিক্ষণের উদ্দেশ্য এবং নিয়মাবলী তুলে ধরেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ইলিয়াছ।

বিজ্ঞাপন

এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার প্রাথমিক ধারণা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. নাসির আহমেদ; ‘অবহিত পছন্দ এবং স্বেচ্চায় সিদ্ধান্ত গ্রহণ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার, ডা. শাহরীন আফরিন; ‘পরিবার-পরিকল্পনার হালনাগাদ তথ্য, ভ্রান্ত ধারণ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. তানভিরুল ইসলাম এবং কাউন্সেলিং -এর মৌলিক ধারণা, এপ্রোচসমূহ, বৈশিষ্টা এবং মৌলিক দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আমিনুল ইসলাম।

২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালন করেন জাপাইগো, ঢাকা অফিসের এম এন্ড ই অফিসার, মোঃ সাইয়াদুর রহমান এবং পরিবার পরিকল্পনা বিষয়ে চাঁদপুর জেলার তথ্য উপস্থাপন ও জাপাইগোর কার্যক্রম সম্বন্ধে অবহিত করেন জেলা ম্যানেজার রজতাংশু সাহা।

এসময় চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ এবং জাপাইগো’র প্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২