বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত পৌনে ৪ লাখ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৩, ২০২২ | ২:৫৩
Link Copied Successfully!

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৬২ জন।

রবিবার (৩ জুলাই) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৭ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার পাঁচজন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ১৩০ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৭২০ জন রোগী। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৭১ হাজার ৯৩৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ছয় হাজার ৯০২ জন। এ নিয়ে দেশটিতে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি আট লাখ ৮০ হাজার ৫৮৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত ১৫ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৫০ লাখ ১০ হাজার ৩৪১ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮৪ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৮৪ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৫১ জন এবং সংক্রমিত হয়েছেন তিন হাজার ২৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৬ জনের।

একই সময়ে উত্তর কোরিয়ায় নতুন সংক্রমিত ১০ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৬২ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৫৫২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৮২ লাখ ১৪ হাজার ৫০১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় ৫৪ জন, জাপানে ১৬ জন, ইন্দোনেশিয়ায় পাঁচজন, মেক্সিকোতে ৩১ জন, পোল্যান্ডে ছয়জন, থাইল্যান্ডে ১৭ জন, চিলিতে ৩৮ জন, তাইওয়ানে ৯৬ জন, গ্রিসে ২৬ জন, ফিলিপাইনে ১৩ জন, পেরুতে ১৯ জন, নিউজিল্যান্ডে ২১ জন, গুয়েতেমালায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত